বীরচন্দ্র মনু কৃষি বিঞ্জান কেন্দ্রের গাড়ী সহ বিভিন্ন সামগ্রী চুরি

প্রগতি ত্রিপুরা, ১৭ মে, ২০২৬: রাজ্যে প্রতিনিয়ত কোথাও না কোথাও চুরি সংগঠীত করে যাচ্ছে নিশিকুটম্বের দল। রাজ্যের সাথে তালমিলিয়ে শান্তির বাজারেও প্রতিনিয়ত চুরি সংগীত করেযাচ্ছে নিশিকুটম্বের দল। এরইমধ্যে শনিবার গভীর রাতে শান্তির বাজার মহকুমার বীরচন্দ্রমনু কৃষি বিঞ্জান কেন্দ্রে চুরি সংগঠীত করে নিশিকুটম্বের দল। অফিসে নাইট গার্ড থাকাসত্বেও এই চুরিকান্ড। অফিস কর্মী ও নাইটগার্ডের ভূমিকা নিয়ে দেখা দিচ্ছে প্রশ্নচিহ্ন।

এই চুরিকান্ডে নিশিকুটম্বের দল অফিস কক্ষের জানালা ভেঙ্গে অফিস কক্ষের বিভিন্ন সামগ্রী চুরির পাশাপাশি অফিস কক্ষ থেকে গাড়ীর চাবি নিয়ে অফিসের কাজে ব্যাবহৃত টি আর ০৮ ০৯২১ নাম্বারের বলেরু গাড়ী চুরি করে নিয়ে যায় নিশিকুটম্বের দল। চুরির বিষয়টি জানতে পেরে অফিসের কর্মীরা বিষয়টি মনপাথর ফাঁড়ী থানায় জানায়।

মনপাথর ফাঁড়ী থানার পুলিশ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেন ও ঘটনার সাথে জরিতদের আটক করতে ও গাড়ীটি উদ্ধার করতে মাঠে নেমেছেন। অফিসের অধিকাংশ লোকজনের গুঞ্জনে শুনা যাচ্ছে এই চুরিকান্ডে অফিসের এক গাড়িচালকের হাত রয়েছে। পুলিশ সঠিকভাবে তদন্ত করলে চুরির আসল রহস্য উঠে আসবে। অফিসের কর্মীর সহযোগীতা ছাড়া এইধরনের চুরিকান্ড সম্ভব নয় বলে আশাব্যক্ত করছেন সকলে।

Leave a Comment