প্রগতি ত্রিপুরা, ১৬ মে, ২০২৬। শনিবার এক পথ দুর্ঘটনায় আহত ২০ বছরের যুবক অনিক পাল। জানা গেছে সকাল আনুমানিক সাড়ে দশটায় বিলোনীয়া থানার অন্তগত উত্তর ভারত চন্দ্র নগরের হোলিস্প্রিট এলাকার অনিক নিজের টি আর ০৭ সি ৬৭৪৬ নাম্বারের বাইক নিয়ে নিজ বাড়ী থেকে রাজনগর – বিলোনীয়া মূল সড়ক পথে বিলোনীয়া আসছিল।
তখন অপর দিক থেকে একই রাস্তা ধরে টি আর ০৩ জে ১৭৪২ নাম্বারের একটি মালবাহী জিটু গাড়ি বিলোনীয়া থেকে বড়পাথুড়ী দিকে যাচ্ছে।
বাইক ও গাড়ি দুটি বনকর মুহুরীনদী উত্তর পারে মূল রাস্তায় আসতেই দুটির মধ্যে মুখমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে অনিক পাল বাইক থেকে ছিটকে পরে বহুদূরে রাস্তার উপর, তার হেলমেট পর্যন্ত ভেঙ্গে যায়।
এলাকার মানুষদের সহযোগিতায় তাকে উদ্ধার করে বিলোনীয়া হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক জানান অনিক পালের আঘাত গুরুতর।
তার মাথায় আঘাত লেগেছে এছাড়া শরীরের বিভিন্ন অংশেও আঘাত রয়ে। সংকট পূর্ন হওয়ায় অনিক পালকে জিবিতে রেফার করা হয়।
এলাকার লোকজনেরা ঘাতক জিতু গাড়িটিকে আটক করলেও চালককে ধরতে পারেনি। পুলিশ বাইক ও গাড়ি দুটিকে নিজেদের হেপাজতে নিয়ে তদন্ত শুরু করেছে।
একের পর এক পথ দুর্ঘটায় নিরিহ সাধারণ মানুষের জীবন হানী ঘটলেও পথদুর্ঘটনা রোধে আরাক্ষা প্রশাসন ও ট্রাফিক দপ্তরের কোন ভূমিকা নেই।
একটি জেলা সদর যেখানে জেলা পুলিশ সুপর, জেলা শাসক, জেলা ট্রাফিক দপ্তর রয়েছে। সাথে রয়েছে থানা। অথচ এত প্রশাসনিক কচকচানিতেও প্রায় প্রতিদিন পথদুর্ঘটনায় ধ্বংস হচ্ছে মানুষের জীবন সম্পত্তি।








