রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান তিপ্রা মথা দলের নেতৃত্ব।

প্রগতি ত্রিপুরা, ১৫ মে, ২০২৬: শুক্রবার রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান তিপ্রা মথা দলের নেতৃত্ব। এদিন তিপ্রা মথা দলের বিধায়ক বিশ্বজিৎ কলই এবং এমডিসি সরোজ দেববর্মা রাজ্য পুলিশের সদর দপ্তরে গিয়ে রাজ্য পুলিশের মহা নির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করেন। পরে বিধায়ক বিশ্বজিৎ কলই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বিগত দুই মাস ধরে টাকারজলা-জম্পুইজলা এলাকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনের বাইরে চলে গেছে।

দিনের বেলায় পুলিশ সামনে গুলি চালানো হচ্ছে, বোমা নিক্ষেপ করা হচ্ছে। কিন্তু পুলিশ নিরব দর্শক। তিপ্রা মথা দলের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশ সুপারের সাথে কথা বলে হয়েছে। কিন্তু কোন কাজ হচ্ছে না। তাই এইদিন রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে। রাজ্য পুলিশের মহানির্দেশককে এই সকল ঘটনার বিষয়ে অবগত করা হয়েছে।

Leave a Comment