সারা ভারত কৃষক সভা দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে জেলা শাসকের নিকট ডেপুটেশন

প্রগতি ত্রিপুরা, ১৪ মে, ২০২৬: সারা ভারত কৃষক সভা দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে এক প্রতিনিধি দল দক্ষিণ জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে। বৃহস্পতিবার দুপুরে ছয়জনের এক প্রতিনিধি দল কৃষক দের স্বার্থে বিভিন্ন দাবি লিখিত আকারে উল্লেখ করে এক স্মারক লিপি দক্ষিণ জেলার জেলা শাসক মোহাম্মদ সাজাদ পি হাতে তুলে দেন।

স্মারক লিপি তে উল্লেখিত দাবি গুলো হল,সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে কৃষি ও কৃষক দের ব্যাপক ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্হ কৃষক দের ক্ষতিপূরন প্রদান করা।জল সেচের উৎস গুলো খুবই খারাপ,,এদাবি গুলো সহ আরো অন্যান্য দাবি লিখিত আকারে উল্লেখ করে কৃষক সভার দক্ষিন জেলা কমিটির ডেপুটেশন।

ডেপুটেশন শেষে সারা ভারত কৃষক সভার দক্ষিণ জেলা কমিটির সম্পাদক বাবুল দেবনাথ জানান দক্ষিন জেলার জেলা শাসক তাদের উল্লেখ্য দাবি গুলোর কথা শোনেন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান।সারা ভারত কৃষক সভার প্রতিনিধি মূলক ডেপুটেশনে ছিলেন কৃষক সভার দক্ষিণ জেলা কমিটির সম্পাদক বাবুল দেবনাথ,প্রবীন কৃষক নেতা শ্রীমন্ত দে,কৃষক নেতৃত্ব মিহির পাটারি, অসিত বৈদ্য,নির্মল ভৌমিক, সিদ্ধার্থ শংকর দত্ত, সহ ছয় জনের প্রতিনিধি দল।

Leave a Comment