বিদ্যালয় সংলগ্ন পলটি ফার্মের দুগন্ধে শিক্ষার্থীদের শিক্ষাদানে অসুবিধা সম্মুখীন!

প্রগতি ত্রিপুরা, ১৪ মে, ২০২৬: অবৈধভাবে সরকারি নিদের্শিকা না মেনে, কিছু সংখ্যক মানুষ, নিজের স্বার্থ ও মুনাফা অর্জনের মরিয়া হয়ে যায়। তা করতে গিয়ে সমাজ ও মানুষের ক্ষতি হবে জেনেও পিছু পা হয় না এরা। নিজের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে মানুষের কত ক্ষতি সম্মুখীন হবে তা জেনেও অজানা ভান করে।

বৃহস্পতিবার সিপাহীজলা জেলার অন্তগর্ত বিশালগড় মহকুমা পশ্চিমাংশ দূর্গানগরস্হিত শিবনগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে লাগায়ো অবৈজ্ঞানিক পলটি ফার্মের মুরগের অপরিচ্ছন্নতা ব্যবস্হাপনা শিক্ষার্থীদের শিক্ষাদানে বিভিন্ন সমস্যা সম্মুখীন হচ্ছে। ঘটনার বিবরণ ও এলাকাবাসির দীর্ঘদিনের অভিযোগ করে বলেন, শিবনগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় থেকে পলটি ফার্মটি প্রায়, ৩০-৩৫ মিটার দুরত্ব।

আগরতলা বাসিন্দা পলটি ফার্মের মালিক সিমারানী সরকার অবৈধ উপায়ে পলটি ফার্ম গড়ে তুলেন।আর সেই ফার্মের দুগ্ধে ও অপরিচ্ছন্নতার কারনে মশা ও মাছির উপদ্রবে কারনে শিশু শিক্ষার্থীদের বিদ্যালয়ে শিক্ষাদানে আসতে চায় না।শিবনগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মঞ্জুরানী সরকার এই অভিযোগে বিশালগড় মহকুমা প্রশাসনের কাছে সমস্যা কথা জানান।

আর এই অভিযোগ পেয়ে, সমস্যা কথা জানতে পেয়ে বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকায় বিশালগড় মহকুমা প্রশাসনের তরফে একপ্রতিনিধি দলসহ, বিশালগড় প্রশাসনের ডিসিএম প্রশেনজিৎ দাস ছুটে আসেন ঘটনাস্থলে, ডিসি এমকে দেখে এলাকাবাসী একত্রিত হয়ে অভিযোগ জানায়, সমস্যার দ্রুুত সমাধানে আর্জি জানায়।ডিসি এম প্রশেনজিৎ দাস এলাকাবাসীকে আশ্বস্ত করেন, পলটি ফার্মের মালিক সিমারানী সরকারের সাথে কথা বলে আইনুযায়ী ব্যবস্হা গ্রহন করে সমস্যা সমাধান করবে বলে জানান ডিসিএম।

Leave a Comment