প্রগতি ত্রিপুরা,১৪ মে, ২০২৬: তেলিয়ামুড়া বন দপ্তরের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন জনপদ বরাবর হাতির সমস্যায় জর্জরিত। ইতিপূর্বে একাধিক প্রাণহানির ঘটনা সত্যি কারের অর্থে আতঙ্কের মাত্রা চেয়ে অনেকটা বাড়িয়ে দিয়েছে এতে কোনো সন্দেহ নেই। এরই মধ্যে বরাবর যে সমস্ত এলাকাগুলোর মধ্যে হাতির আক্রমণ পরিলক্ষিত হয় সেগুলোর সাধারণ মানুষ কিছুটা নিশ্চিন্তে রয়েছেন।
তাদের বক্তব্য এই সময়ের মধ্যে বন দপ্তর বিভিন্ন এলাকা গুলোর মধ্যে পরিকল্পনা অনুযায়ী উদ্যোগ গ্রহণ করার পরিপ্রেক্ষিতে হাতির আনাগোনা প্রায় বন্ধ হয়েছে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের চোখ মুখের ভাষা এবং এলাকার সার্বিক পরিস্থিতি দাবি করছে আপাতত হাতির আক্রমণ থেকে কিছুটা রেহাই মিলেছে। সংশ্লিষ্ট বিষয় নিয়ে জেলা বন আধিকারিক অশোক কুমার দাবি করেছেন হাতির আক্রমণের শিকার চাকমাঘাট, উত্তর কৃষ্ণপুর ইত্যাদি বিভিন্ন এলাকাগুলোর মধ্যে অত্যাধুনিক বিজ্ঞানসম্মত প্রযুক্তি ব্যবহার করার পর সফলতা ধরা দিয়েছে।
পাশাপাশি তিনি আরো দাবী করেন উত্তর মহারানী সহ মোট ছ’টা জায়গায় বেইস ক্যাম্প চালু করে ২৪ ঘন্টা পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। জেলা বনদপ্তরের আধিকারিকদের এই উদ্যোগে উত্তর কৃষ্ণপুর সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফিরে এসেছে।








