প্রগতি ত্রিপুরা,১৪ মে, ২০২৬: ছাত্র-ছাত্রীরা ভালো রেজাল্ট করলে তার কৃতিত্ব যেমন শিক্ষক শিক্ষিকাদের, একইভাবে ছাত্র-ছাত্রীরা খারাপ ফলাফল করলে তার দায়ও শিক্ষক শিক্ষিকাদের। বৃহস্পতিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শিক্ষা দপ্তরে নয়া চাকুরি প্রাপ্তদের মধ্যে অফার লেটার বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে, এস.সি.ই.আর.টি-র অধিকর্তা লালনুনেমি ডারলং সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার স্বচ্ছতার সাথে সরকারি চাকুরি দিয়ে যাচ্ছে। বিগত কয়েক বছর ধরে ধারাবাহিক ভাবে সরকারি চাকুরি দেওয়া হচ্ছে।
সরকারি শূন্য পদ পূরণের পাশাপাশি নতুন শূন্য পদ তৈরি করে সেই গুলিকেও পূরণ করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন বর্তমান সরকারের সময় যারাই চাকুরি পাচ্ছে তারা নিজেদের যোগ্যতায় সেই চাকুরি পাচ্ছে।








