প্রগতি ত্রিপুরা,১৪ মে, ২০২৬: বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির ৮ নং টাউন বড়দোয়ালী মন্ডলের উদ্যোগ মন্ডল ভিত্তিক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযানের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন নাগেরজলা স্থিত একটি বেসরকারি হোটেলে এই কর্মসূচির সূচনা হয়। সঙ্গে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী সহ অন্যান্য কর্মকর্তারা।
মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির সক্ষম কার্যকরতা, সঠক সংগঠন এই ভাবনাকে সামনে রেখে দেশজুড়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রশিক্ষণ মহা অভিযান ২০২৬-এর সুচনা হয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে মণ্ডল প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। যে সকল রাজ্যে নির্বাচন ছিল, সেই সকল রাজ্যে নির্বাচন পরবর্তী সময় প্রশিক্ষণ পর্ব করার জন্য নির্দেশ দিয়েছে দলের কেন্দ্রীয় নেতৃত্ব।
সেই মোতাবেক বৃহস্পতিবার থেকে রাজ্যে শুরু হয় মণ্ডল প্রশিক্ষণ বর্গ। বৃহস্পতিবার বিজেপি বড়দোয়ালি মণ্ডলের দুইদিন এক রাত্রি মণ্ডল প্রশিক্ষণ পর্বের উদ্বোধন হয়। এই মণ্ডল প্রশিক্ষণ পর্বে ৮ টি করে বিষয়ের উপর আলোচনা করা হবে। তার পাশাপাশি আরও বেশ কিছু সামাজিক কর্মসূচি সাথে থাকবে। এই প্রশিক্ষণের উদ্দেশ্য কার্যকরতা নির্মাণ। এবং কার্যকরতা নির্মাণের মাধ্যমে সংগঠন নির্মাণ ও সংগঠন বিস্তার করা।







