প্রগতি ত্রিপুরা, ১৩ মে, ২০২৬: বুধবার রাজ্য সফরে এলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব এবং প্রশাসনিক আধিকারিকরা।রাজ্যে পৌঁছেই তাদের উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দির দর্শনের নির্ধারিত সূচি রয়েছে।
ধর্মীয় এই সফরকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।এদিন বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক ত্রিপুরার সার্বিক উন্নয়ন ও রাজ্যবাসীর কল্যাণ কামনা করেন। পাশাপাশি, তাঁদের উষ্ণ অভ্যর্থনার জন্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহাকে আন্তরিক ধন্যবাদ জানান তাঁরা।








