প্রগতি ত্রিপুরা, ১৩ মে, ২০২৬: প্রশ্ন পত্র ফাঁসের জন্য নীট পরীক্ষা বাতিলের ফলে দেশের প্রায় ২২ লক্ষ ছাত্র-ছাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। এনটিএ-র পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন বক্তব্য পাওয়া যায় নি। দেশে শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়ছে। তার জন্য প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার জানানো হয়েছে।
একই সাথে এইদিন প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নিল কমল সাহা এনটিএ-কে অবলুপ্ত করে দেওয়ার দাবি জানান। একই সাথে শিক্ষা দপ্তরের মন্ত্রীর পদত্যাগের দাবি জানান।







