নেশা সামগ্রী সহ গ্রেপ্তার বহিঃরাজ্যের এক শ্রমিক।

প্রগতি ত্রিপুরা, ১৩ মে, ২০২৬: নেশা সামগ্রী সহ গ্রেপ্তার বহিঃরাজ্যের এক শ্রমিক। নাম আরিফ উদ্দিন। বাড়ি আসামের পাথারকান্দি। দুই বছর ধরে সে এনসিসি থানার অন্তর্গত ভোলানন্দ পল্লি এলাকার বাসিন্দা বৈশিস্ট চন্দ্র দাসের বাড়িতে ভাড়া থাকে।

গোপন সংবাদের ভিত্তিতে এসডিপিও এনসিসি-র নেতৃত্বে এনসিসি থানার পুলিশ আরিফ উদ্দিনের ভাড়া ঘরে হানা দেয়। এসডিপিও এনসিসি জানান আরিফ উদ্দিনের ঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

Leave a Comment