গোমতী জেলা হাসপাতালে আন্তর্জাতিক সেবিকা দিবস উদযাপিত

প্রগতি ত্রিপুরা, ১২ মে, ২০২৬: আন্তৰ্জাতিক নার্স দিবস সমগ্র বিশ্বে প্ৰতিবছর ১২ মে তারিখে পালন করা হয়। ১৮২০ সালের এই তারিখে আধুনিক নার্সিং পরিষেবার মাৰ্গদৰ্শক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম হয়েছিল। এই দিবস পালনের মাধ্যমে সম্মান জানানো হয় সেই নারীকে যিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন – নার্সিং একটি পেশা নয় সেবা।

ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্ৰতি শ্ৰদ্ধা জানাবার সাথে বিশ্বের ধাত্রীদের রোগীদের প্ৰতি দেওয়া স্বাস্থ্যসেবার জন্য কৃতজ্ঞতা প্ৰকাশ করা হয়।মঙ্গলবার গোমতী জেলা হাসপাতালে যথাযোগ্য মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক সেবিকা দিবস। এই অনুষ্ঠানে কর্মরত নার্সদের শুভেচ্ছা প্রদান করা হয়। পাশাপাশি স্বাস্থ্যপরিসেবাকে আরো এগিয়ে নিয়ে যেতে সকলে প্রতিজ্ঞাবদ্ধ হন।

Leave a Comment