প্রগতি ত্রিপুরা, ১২ মে, ২০২৬। মঙ্গলবার শান্তিরবাজার ট্রাইজংশন এলাকায় একটি প্রাইভেট গাড়ীর ধাক্কায় গুরতর আহত হল দুই বাইক চালক।
জানা যায় আগরতলা থেকে শান্তিরবাজারগামী TR-01BW-0498 নাম্বারের প্রাইভেট গাড়ীটি ট্রাইজংশন এলাকায় দেবীপুর রাস্তার মুখে দাড়িয়ে থাকা দুইটি বাইককে সজোরে ধাক্কা দেয়।
এতে দুই বাইকে থাকা কলাবাড়ীয়া এলাকার বাসিন্দা দীনেশ দাস ও মাইছড়া এলাকার বাসিন্দা বাপী দাস রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। সাথে সাথে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখে জীবি হাসপাতালে রেফার করে দেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ঘটনার তদন্তে ঘটনাস্থলে নিয়ে আসা হয় ফরেন্সিক বিশেষজ্ঞদের। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
জানা যায় গাড়ি চালকের অসাবধনতার কারনে এই দুর্ঘটনা ঘটেছে। জানা যায় গাড়ীটি প্রদীপ পাল নামে একজন চিকিৎসকের। দুর্ঘটনার পর গাড়ি চালক ঘটনাস্থলে থেকে পালিয়ে যায়।








