রাজ্যে পথ চলা শুরু করেছে কোরিয়ান থার্মাল থেরাপি

আগরতলা, ১২ মে।। কোরিয়ান থার্মাল থেরাপি সেন্টারের উদ্বোধন হয় সোমবার। এই সেন্টারটির উদ্বোধন হয় মলয় নগরে। সম্পূর্ণ বিনামূল্যে রাধা গোবিন্দ সাউথ কোরিয়ান থেরাপি সেন্টারে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়। উদ্বোধন করেন, জগন্নাথ মন্দিরের মহারাজ। এই ধরনের পরিষেবার অত্যন্ত প্রশংসা করেন তিনি। উপস্থিত ছিলেন দিল্লি থেকে আগত ইনচার্জ সম্ভু গুপ্তা। তিনি জানান বিনামূল্যে পরিষেবা নিতে পারবে রাজ্যবাসী। অত্যন্ত আধুনিক প্রযুক্তির মাধ্যমে পরিষেবা প্রদান করা হবে। এবং এই কোম্পানি দক্ষিণ কোরিয়ার। আগামী দিনের সংশ্লিষ্ট কোম্পানি ত্রিপুরাবাসীকে নিষ্ঠার সঙ্গে পরিষেবা দিতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন তিনি। বিগত দিনে রাজ্যে এত উন্নত পরিষেবা দেওয়ার কোন সংস্থা খোলা হয়নি।

Rajesh Roy
Author: Rajesh Roy

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী