পূর্ত দপ্তরে তিপরা মথার ডেপুটেশন

প্রগতি ত্রিপুরা, ১২ মে, ২০২৬। টি টি এ এ ডি সি এলাকা থেকে যে সমস্ত ঠিকাদাররা টেন্ডার নেওয়ার জন্য লাইসেন্স গ্রহণ করেছে তাদের কোন টেন্ডারে অংশগ্রহণ করতে নিষেধ করা হয়েছে। এবং এটা শুধু পূর্ত দপ্তরের ক্ষেত্রেই নিয়মাবলী।

অন্য কোন দপ্তরের জন্য এই ধরনের চালু করা হয়নি। এরই প্রতিবাদে মঙ্গলবার আগরতলার মহাকরণ পূর্ত দফতরের চিফ ইঞ্জিনিয়ার রাজীব মজুমদারের কাছে ডেপুটেশন দিলেন তিপ্রা মথার বিধায়ক এবং এম ডি সি গণ।

এই দিনের ডেপুটেশন উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা, বিধায়ক ফিলিপ রিয়াং, বিধায়ক পাঠান লাল জমাতিয়া, এম ডি সি সুরোজ দেববর্মা, এমডিসি জিতেন দেববমা, এম ডি সি জেমস দেববর্মা।

বিধায়ক রঞ্জিত দেববর্মা জানান শুধুমাত্র পূর্ত দপ্তরের ক্ষেত্রেই এই নিয়মাবলী চালু করেছে সরকার। মঙ্গলবার দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে। তিনি কোন সদুত্তর দিতে পারেননি। তিনি আশ্বস্ত করেছেন বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের নজরে আনবেন।

Leave a Comment