প্রগতি ত্রিপুরা, ১১ মে, ২০২৬: এস.সি.ই.আর.টি-র অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল ব্রেকথ্রো সাইন্স সোসাইটি। চলতি শিক্ষাবর্ষের সপ্তম শ্রেনীর গণিত বইয়ের প্রচ্ছদে জ্যোতিষ শাস্ত্রের নবগ্রহ যন্ত্রের ছবি ব্যবহার করা হয়েছে। যেখানে সূর্য ও চাঁদ সহ রাহু এবং কেতুকে গ্রহ বলে দেখানো হয়েছে। পাশাপাশি বইটির ষষ্ঠ অধ্যায়ের ইতিহাস ও সংস্কৃতিতে ম্যাজিক বর্গসমূহ” পরিচ্ছদের মধ্যে পৌরাণিক কল্পকাহিনি তুলে ধরা হয়েছে।
যা সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং ছাত্রদের মধ্যে বিজ্ঞান চেতনা বিকাশের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে। তাই এই বইয়ের প্রচ্ছদ থেকে রাহু কেতুর ছবি প্রত্যাহারের দাবিতে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি ত্রিপুরা চাপ্টার সোমবার এস.সি.ই.আর.টি-র অধিকর্তার নিকট ডেপুটেশান প্রদান করে। ডেপুটেশান প্রদানকালে উপস্থিত ছিলেন ব্রেকথ্রো সাইন্স সোসাইটি-র সম্পাদক তিলক চক্রবর্তী। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এইদিনের ডেপুটেশন প্রদানের বিষয়ে জানান।








