সত্যমেব জয়তে সংস্থার প্রথম সম্মেলন অনুষ্ঠিত

প্রগতি ত্রিপুরা, ১০ মে, ২০২৬ : সোনামুড়ার যুব সমাজকে নেশা থেকে বিরত রাখতে, সুস্থ সোনামুড়া , শৃঙ্খলিত সোনামুড়া গড়ার লক্ষ্যে সোনামুড়ায় গড়ে উঠলো এক স্বেচ্ছাসেবী সংস্থা “সত্যমেব জয়তে”। রবিবার সোনামুড়া টাউন হলের কনফারেন্স হলে আয়োজিত প্রথম সম্মেলনে প্রায় 70 জন সদস্য নিয়ে এই যাত্রা শুরু সংস্থার। যার সভাপতি নির্বাচিত হলেন উৎপল দেব এবং সম্পাদক রাকেশ চক্রবর্তী।

সোনামুড়া টাউন হলের কনফারেন্স হলে আয়োজিত প্রথম সম্মেলনে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক শুভ্রজিৎ দাস, সোনামুড়া নগর পঞ্চায়েতের কমিশনার ঝুটন রায় প্রমূখ। মূলত সোনামুড়া শহর এবং তার পার্শ্ববর্তী গ্রামীণ এলাকাগুলির সামাজিক মনোভাবাপণ্য যুবকদের নিয়ে গড়ে ওঠলো এই সংস্থা।

শুধু সোনামুড়া শহর এলাকায় নয় পার্শ্ববর্তী প্রতিটি গ্রামীণ এলাকাকে সুস্থ এবং শৃঙ্খলিত করে গড়ে তোলার লক্ষ্যে রয়েছে সংস্থার সদস্যদের । সম্মেলন শেষ সংস্থার সদস্যদের পাশে নিয়ে আগামী দিনের সংস্থার করণীয় বিভিন্ন কর্মসূচি গুলি সম্পর্কে তুলে ধরেন সংস্থার সভাপতি উৎপল দেব।

Leave a Comment