প্রগতি ত্রিপুরা, ১০ মে, ২০২৬ : হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে সাফল্য পাচ্ছে ত্রিপুরা পুলিশ। চুরি যাওয়া অথবা হারিয়ে যাওয়ার পর থানায় অভিযোগ লিপিবদ্ধ করার এক মাসের ভেতরে সেই মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিতে সক্ষম হচ্ছে ত্রিপুরা পুলিশ। তবে সাফল্যের সঙ্গে ব্যর্থতাও রয়েছে। চুরি যাওয়া মোবাইল উদ্ধার করা হচ্ছে ঠিকই, কিন্তু কোন চোর ধরা পড়ছে না।
সে ব্যাপারে বিস্ময়ের সৃষ্টি হয়েছে। রবিবার আগরতলার পশ্চিম থানার পুলিশ হারিয়ে যাওয়া ৩৫টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেয়। যার ভেতর রয়েছে আইফোন থেকে শুরু করে অন্যান্য মূল্যবান অনেক কম্পানির মোবাইল। পুলিশ সিআইআর পোর্টাল ব্যবহার করে মোবাইল গুলিকে ট্রাক করে পাশাপাশি হিউম্যান ইন্টেলিজেন্স কে কাজে লাগিয়ে সাফল্য পায় বলে জানায় পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জী। মোবাইল হাতে পেয়ে প্রকৃতই খুশি মোবাইলের মালিকরা।







