প্রগতি ত্রিপুরা, ১০ মে, ২০২৬ : রাজধানীর হাঁপানিয়া এলাকার ব্যবসায়ী সুশান্ত দেব শুক্রবার বিকাল থেকে নিখোঁজ ছিলেন। শনিবার রাতে বাড়ি ফিরে এসেছেন। এই বিষয়ে আমতলি থানার পুলিশকে জানানো হলেও পুলিশের কাছ থেকে কোন সদুত্তর পাওয়া যায় নি বলে অভিযোগ পরিবারের। তাই সুশান্ত দেবের পরিবারের লোকজন শনিবার পশ্চিম জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হয়।
পরবর্তী সময় দিনভর পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি করে সন্ধান না পেয়ে আইটি ভবন থেকে সমস্ত সিসি ক্যামেরা রেকর্ড সংগ্রহ করে জানতে পারে শুক্রবার সন্ধ্যায় সুশান্ত দেব একটি স্কুটি দিয়ে আগরতলা এমবিবি বিমানবন্দরে যায়। পরের দিন শনিবার সকাল সাড়ে আটটা সময় ইন্ডিগো বিমান দিয়ে কলকাতা যায়। আবার সন্ধ্যা সময় ইন্দিগো বিমান দিয়ে আগরতলায় ফিরেছেন। সুতরাং এই ঘটনা কোনভাবেই অপহরণ নয়।







