প্রগতি ত্রিপুরা, ১০ মে, ২০২৬: রাজধানীর বনমালীপুর স্থিত শ্রীশ্রী রামঠাকুর সেবা মন্দিরে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, বনমালীপুর স্থিত শ্রীশ্রী রামঠাকুর সেবা মন্দির সারা বছরই সামাজিক কর্মসূচি পালন করে।
এবার যে রক্তদান শিবিরের মত গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নিয়েছে সেটা অত্যন্ত প্রশংসনীয়। রক্তের কোন ধর্ম হয় না, কিন্তু এই রক্ত ভিন ধর্মের মুমূর্ষ রোগীর জীবন বাঁচাতে পারে।








