প্রগতি ত্রিপুরা, ০৯ মে, ২০২৬: বিশ্রামগঞ্জে দিন-দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই তিনটি দোকান। ঘটনা শনিবার দুপুরে। প্রাথমিক সূত্রের অনুমান দোকানে ধুপকাঠির আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।
জানা গেছে এদিন বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরের ৩০০ মিটার দূরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় মুহূর্তের মধ্যেই তিনটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ভস্মিভূত হয়ে যায়।
ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে স্থানীয় ব্যবসায়ীরা খবর দেয় বিশ্রামগঞ্জ থানায় এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। পরে অগ্নি নির্বাপক দপ্তরের তিনটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু ততক্ষণে দোকানে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় ব্যবসায়ীরা বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের বিরুদ্ধে কর্তব্যের গাফিলতির অভিযোগ তুলেছে। তাদের অভিযোগ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সঠিক সময়ে দ্রুত যদি ঘটনাস্থলে পৌঁছাতো তাহলে হয়তো দোকানগুলির এত বড় ক্ষয়ক্ষতি হত না। তবে এই অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা আর্থিকভাবে অনেকটাই ভেঙ্গে পড়েছেন।







