বিশ্রামগঞ্জ বাজারে তিনটি দোকান বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায়!

প্রগতি ত্রিপুরা, ০৯ মে, ২০২৬: খোয়াইয়ের আইনশৃঙ্খলা ও অপরাধ দমনে কড়া পদক্ষেপ, সাংবাদিক সম্মেলনে জানালেন জেলা পুলিশ সুপার। খোয়াই জেলার সার্বিক অপরাধ পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে একগুচ্ছ নতুন পরিকল্পনার কথা জানালেন জেলা পুলিশ সুপার ডঃ বোগাটি জগদীশ্বর রেড্ডি। আজ শনিবার দুপুর ১২টা নাগাদ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই তথ্য তুলে ধরেন।

সম্মেলনে পুলিশ সুপারের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাস্টিন জোসেফ। পুলিশ সুপার জানান, গত বুধবার জেলার সবকটি থানার ওসি এবং পদস্থ পুলিশ আধিকারিকদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে এডিসি নির্বাচনের পরবর্তী সময়ে বাইজলবাড়ি, চাম্পাহাওর এবং মুঙ্গিয়াকামি থানা এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ওই সমস্ত স্পর্শকাতর এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট থানার ওসিদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। রেড্ডি আরও জানান, বৈঠকে জেলার বর্তমান ক্রাইম গ্রাফ এবং ট্রাফিক ব্যবস্থা নিয়েও পর্যালোচনা করা হয়েছে। অপরাধ দমনে এবং আগামী দিনে জেলার শান্তি-শৃঙ্খলা অটুট রাখতে পুলিশ প্রশাসন বেশ কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহলদারি বাড়ানোর পাশাপাশি অপরাধমূলক কাজ কর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে বলে তিনি স্পষ্ট জানান।

Leave a Comment