প্রগতি ত্রিপুরা, ০৮ মে, ২০২৬: প্রকাশিত হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৬ সালের মাধ্যমিক, মাদ্রাসা আলিম, উচ্চতর মাধ্যমিক এবং মাদ্রাসা ফাজিল পরীক্ষার ফলাফল। শুক্রবার পর্ষদের মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী। সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী জানান গত বছর মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ছিল ৯২.৫১ শতাংশ।
এইবার পাশের হার ৮৪.১৮ শতাংশ। তবে বছর বাঁচাও পরীক্ষার পর এই পাশের হার আরও বৃদ্ধি পাবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এইবার পাশের হার ৭৯.৯১ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৮৮.২১ শতাংশ। তবে এইবার বছর বাঁচাও পরীক্ষার পর পাশের হার আরও বৃদ্ধি পাবে। এইবার মাধ্যমিক পরীক্ষায় ২৭১ টি বিদ্যালয়ের পরীক্ষার্থী ১০০ শতাংশ পাস করেছে। ৫ টি বিদ্যালয়ের পাশের হার শূন্য। উচ্চমাধ্যমিকে এইবার ৬০ টি বিদ্যালয়ের পরীক্ষার্থী ১০০ শতাংশ পাস করেছে। একটি মাত্র বিদ্যালয়ের পাশের হার শূন্য।







