মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ধর্না বেকারদের

প্রগতি ত্রিপুরা, ০৮ মে, ২০২৬: মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ধর্না ফায়ার সার্ভিস দপ্তরে চাকুরি প্রত্যাশীদের। ২০২২ সালে ফায়ার সার্ভিস দপ্তরে ফায়ার ম্যান নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হয়। তারপর অজ্ঞাত কারনে থমকে যায় এই নিয়োগ প্রক্রিয়া। একবার লিখিত পরীক্ষা নেওয়ার পর সেই পরীক্ষা বাতিল করা হয়। তারপর পুনঃরায় লিখিত পরিক্ষা নেওয়া হয়। কিন্তু তারপরও এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয় নি।

চাকুরি প্রত্যাশীরা এক প্রকার হতাশ হয়ে পড়েছে। তারা বারে বারে দপ্তরের আধিকারিক থেকে মন্ত্রীর দ্বারস্থ হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয় নি। তাই হতাশ চাকুরি প্রত্যাশীরা শুক্রবার মুখ্যমন্ত্রীর বাস ভবনের সামনে ধর্নায় বসে। চাকুরি প্রত্যাশীরা জানায় তাদের সাথের অন্যান্যরা চাকুরি করছে। কিন্তু তাদের নিয়োগ প্রক্রিয়া স্তব্ধ হয়ে রয়েছে।

তারা একবার লিখিত পরীক্ষা দিয়েছে কিন্তু সেই পরীক্ষা বাতিল করা হয়েছে। তারপর পুনঃরায় পরীক্ষা নেওয়া হয়েছে। এখন বাকি রয়েছে ভাইভা টেস্ট। তাদের বক্তব্য কবে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে তা তাদেরকে জানিয়ে দেওয়া হোক। এইদিন পুলিস আন্দোলনকারিদের আটক করে অস্থায়ি ডিটেনশন ক্যাম্পে নিয়ে যায়। সেখান থেকে পরবর্তী সময় তাদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়া হয়।

Leave a Comment