প্রগতি ত্রিপুরা, ৭ মে, ২০২৬। ব্যবসার কাজ সেরে বাড়ি ফেরার পথে প্রাণঘাতি হামলা এক ব্যবসায়ী উপর! এই ঘটনায় এলাকায় এলাকায় চাঞ্চল্য!! ঘটনার বিবরণে জানা যায় আক্রান্ত ব্যবসায়ীর নাম আব্দুল মালিক (৬০) সে গত মঙ্গলবার গরু নিয়ে পানিসাগর রামনগর এলাকায় গরু বিক্রি করতে যায় সেখানে ব্যবসার কাজ সেরে বাড়ি ফেরার পথে পেঁচারতল থানাধীন মাছমারা খিরোদ ছড়া এলাকায় বাড়ির সামনে আসতেই একদল দুষ্কৃতী তার উপর চড়াও হয়ে ধারালো অস্ত্র নিয়ে বেধড়ক মারধর করে, এই ঘটনার খবর পেয়ে তার স্ত্রী এক সন্তান সেখানে যায় তাদের উপরও হামলা চালায় দুষ্কৃতীরা,
সঙ্গে সঙ্গে আহত আত্নীয় পরিজনরা ঘটনাস্থলে ছুটে এসে তাদেরকে উদ্ধার করে প্রথমে মাছমারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কৈলাসহর প্রেরণ করে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক ভাবে আহতর পরিবারের দুজনকে মাছমারা ভর্তি করে, ব্যবসায়ী আব্দুল মালিকে অন্যতম চিকিৎসার জন্য কৈলাসহর প্রেরণ করে পরবর্তীতে আব্দুল মালেককে কৈলাসহর থেকে আগরতলা জিবি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করে চিকিৎসক, বর্তমানে আব্দুল মালিক আগরতলা জিবি হাসপাতালের iCU তে ভর্তি রয়েছেন বলে জানান পরিবারের সদস্য রা,
ঘটনার দুই দিন পর আহতর ভাই আব্দুল খাদির সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায়, তার বড় ভাই আব্দুল মালিকের বাড়ির পাশে একটি রাস্তা নিয়ে পূর্বতন শত্রুতা জেরে এই হামলা চালায় দুষ্কৃতীরা , আসামীর নাম ধাম দিয়ে মামলা করেন আহতর ভাই আব্দুল খাদির, এই কাণ্ডে পেঁচারতল থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করে এরা হলেন কবির উদ্দিন (৩৬) বদরুল মিয়া (৩২) ও নিজাম উদ্দিন,
আহত ভাই আরো অভিযোগ করে বলেন আহত আব্দুল মালিক এর কাছ থেকে লক্ষাধিক টাকার অধিক টাকা ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা , তখন ঘটনাস্থলে একটি বাইক ও ঘড়ি ফেলে দুষ্কৃতীরা, পরবর্তীতে পুলিশ খবর পেয়ে সেটাকে সিজ করে পেঁচারতল থানায় নিয়ে আসে, তিনি আরো বলেন
এই কান্ডে মেইন আসামী তাজউদ্দিন, শামসুল মিয়া, সহ বেশ কয়েকজন এখনো এখনো অধরা, গোটা বিষয়গুলি নিয়ে আহতর ভাই আব্দুল খাদির উনকোটি জেলা পুলিশ সুপার এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর নজরে বিষয়টি তুলে ধরেন, এবং আসামির কঠোর থেকে কঠোরতম শাস্তি দাবি তুলে শাস্তির দাবি তুলেন








