বিজেপি ছেড়ে ৩৩ ভোটার তিপ্রা মথা দলে শামিল উপস্থিত রাষ্ট্রমন্ত্রী,এমডিসি

অনলাইন ডেস্ক, ০৭ মে, ২০২৬: পাহাড়ে পদ্ম শিবিরে ভাঙ্গন শুরু,তার সূত্রপাত হলো বৃস্পতিবার সিমনায়। সিমনা বিধানসভার বৈকুণ্ঠপুর ভিসি’র হেজামারা বাজার স্থিত তিপ্রা মথা দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই সভার মধ্য দিয়ে শাসক দল বিজেপির ছেড়ে ১১ পরিবারের ৩৩ জন ভোটার তিপ্রা মথা দলে যোগদান করেন।এই সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেব্বর্মা,এডিসির সিমনা তমাকারী কেন্দ্রের প্রাক্তন ই.এম বর্তমান এম.ডি.সি রবীন্দ্র দেববর্মা, টি.এম.পি হেজামারা ব্লক সভাপতি নির্মল দেববর্মা সহ অন্যান্যরা।

উপস্থিত নেতৃত্ব নবাগত বিজেপি ভোটারদের তিপ্রা মথা দলের দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নেন।এই সময় নেতৃত্ব তাদের বক্তব্যে বলেন দলের প্রতিষ্ঠা মহারাজা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মার হাতকে শক্ত করতে থানসার বার্তা নিয়ে জনজাতি জনগণের উন্নয়নের জন্য কাজ করবেন।

Leave a Comment