অনলাইন ডেস্ক, ০৭ মে, ২০২৬: ৯ মে ত্রিপুরা ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের ৫৭ তম প্রতিষ্ঠা দিবস। বিগত ৫ বছর ধরে ত্রিপুরা ল ক্লার্ক অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিক ভাবে সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করে আসছে।
এই বছরও সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করা হবে। ত্রিপুরা ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্য সংখ্যা দুই শতাধিক। কিন্তু তাদের যে অফিস গৃহ রয়েছে, সেখানে ৩০ জনের বেশি সদস্য বসার জায়গা নেই।
বৃহস্পতিবার পশ্চিম জেলা আদালত প্রাঙ্গণে ত্রিপুরা ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের অফিস গৃহে সাংবাদিক সম্মেলন করে এমনটা জানান সংগঠনের নেতৃত্বরা। সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃত্বরা আরও জানান তাদের বেশকিছু দাবি দাওয়া রয়েছে।
তাদের দাবি গুলির মধ্যে রয়েছে ত্রিপুরা ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে যাদের বয়স ৬০ বছর হয়ে গেছে তাদের জন্য যেন ভাতার ব্যবস্থা করা হয়। ত্রিপুরা ল ক্লার্কদের মাসে ১৫ হাজার টাকা মজুরির ব্যবস্থা করা হোক। ভুয়া মুহুরিদের চিহ্নিত করারও দাবি জানান।








