নবনির্বাচিত এডিসি নেতৃত্বকে যুব সংগঠনের বাইক র‍্যালির মাধ্যমে উষ্ণ সংবর্ধনা

অনলাইন ডেস্ক, ৬ মে, ২০২৬: টিটিএএডিসি-র নবনির্বাচিত মুখ্য কার্যনির্বাহী সদস্য রোনাল দেববর্মা এবং চেয়ারম্যান ববরঞ্জন রিয়াং সহ অন্যান্য এমডিসিদের স্বাগত জানাতে তিপ্রা মথা যুব সংগঠনের উদ্যোগে এক বিশাল বাইক র‍্যালির আয়োজন করা হয় আজ। দক্ষিণ জোনাল জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং-এর নেতৃত্বে র‍্যালিটি বীরচন্দ্র মনুস্থিত তিপ্রা মথা দলের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ৮ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বিভিন্ন জনপদ পরিক্রমণ করে বীরচন্দ্র নগর দলীয় কার্যালয়ে এসে একটি সভার মাধ্যমে সমাপ্ত হয়।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ জোনাল জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য গৌরব মগ চৌধুরী, বাকাফা ব্লক সভাপতি রসনজিৎ রিয়াং, বীরচন্দ্র মনু সাব-জোনাল চেয়ারম্যান রঞ্জিৎ রিয়াং এবং প্রদীপ মগ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিশেষভাবে লক্ষণীয় ছিল যুবকদের ব্যাপক উপস্থিতি,। নেতৃবৃন্দরা জানান, এই ধরনের উদ্যোগ তৃণমূল স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে যুবসমাজের সঙ্গে জনসংযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।

Leave a Comment