সিভিল হাসপাতাল পরিদর্শনে করলেন মেয়র দীপক মজুমদার

অনলাইন ডেস্ক, ৬ মে, ২০২৬: বুধবার রাজধানীর জ্যাকসন গেট এলাকায় আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শনে গেলেন মেয়র দীপক মজুমদার। হাসপাতালে কাজকর্ম পরিদর্শন করলেন তিনি।

পরে তিনি বলেন, পরিদর্শনে এসে কাজের অগ্রগতি খতিয়ে দেখা হয়েছে। চলতি মাসের মধ্যে যেন সমস্ত কাজ সম্পন্ন করা হয় তার জন্য কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। পুনরায় কুড়ি মে কাজের অগ্রগতি খতিয়ে দেখতে আসবেন।

তারপর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। তিনি বলেন, রাজ্যের প্রথম আগরতলা পৌর নিগমের উদ্যোগে অত্যাধুনিক পরিষেবা যুক্ত একটা হাসপাতাল তৈরি হচ্ছে। এর মধ্যে ওপিডি বিভাগ থেকে শুরু করে বিভিন্ন আধুনিক ব্যবস্থা থাকবে। এতে উপকৃত হবে বিশেষ করে শহরবাসী।

Leave a Comment