প্রগতি ত্রিপুরা, ০৫ মে, ২০২৬: পশ্চিমবঙ্গের মানুষ তারা খুব বুদ্ধিমান। সুযোগ পেয়েছে। প্রয়োগ করেছে। পশ্চিমবঙ্গের এই জয় ঐতিহাসিক জয়। মঙ্গলবার দিল্লির যাওয়ার সময় এই কথা বলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।
তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল নিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দেখানো পথেই তারা কাজ করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর পশ্চিমবঙ্গের মানুষ ভরসা করেছে। পশ্চিমবঙ্গের মানুষ খুব বুদ্ধিমান। সুযোগ পেয়েছে। প্রয়োগ করেছে। মহিলারা ভোট দিয়েছে প্রধানমন্ত্রীকে। মমতা ব্যানার্জি এতদিন ধরে শুধুমাত্র ভাইপোর উন্নতি করেছে আর কোনো উন্নয়ন করেনি রাজ্যের। পশ্চিমবঙ্গ কে পাকিস্তান বানিয়ে ছাড়তো মমতা।








