অনলাইন ডেস্ক, ৪ মে, ২০২৬: ভারতীয় জনতা পার্টির প্রার্থী জহর চক্রবর্তী ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২৪,২৯১ ভোট। আজ সকাল থেকে পিএমশ্রী ধর্মনগর সরকারি বালিকা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে এই কেন্দ্রের উপ নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হয়।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দী সিপিআই (এম)-এর অমিতাভ দত্ত পেয়েছেন ৬,০০১ ভোট, আইএনসি দলের চয়ন ভট্টাচার্য পেয়েছেন ৫,৯৩৬টি ভোট। তাছাড়া বিভাষ রঞ্জন দাস (আমরা বাঙালী) পেয়েছেন ২৭৪টি ভোট, সঞ্জয় চৌধুরী (এসইউসিআই (সি)) পেয়েছেন ২২৬টি ভোট এবং ব্রজলাল দেবনাথ (নির্দল) পেয়েছেন ১২৬টি ভোট। উল্লেখ্য, গত ৯ এপ্রিল এই বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে ভোটগ্রহণ করা হয়েছিল।








