প্রগতি ত্রিপুরা, ০২ মে, ২০২৬: গাড়ির ধাক্কায় ভেঙে পড়লো বৈদ্যুতিক খুঁটি!অল্পতে রক্ষা পান গাড়ি চালক!! ঘটনা উদয়পুর পালাটানা এলাকায়। জানা যায় কাঁকড়াবন হইতে উদয়পুর আসার পথে টি আর ০৭জি০৪১৮ একটি প্রাইভেট কার জামজুড়ি ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই ধাক্কা মারে ট্রান্সমিটার থাকা বৈদ্যুতিক খুঁটিতে।
দুর্ঘটনায় গুরুতর আহত হন গাড়ির চালক সহ মোট দুজন ব্যক্তি। স্থানীয়দের মতে, ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে উদ্ধারকারীরা পৌঁছান এবং আহতদের গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা যায়।








