প্রগতি ত্রিপুরা, ০২ মে, ২০২৬: সামাজিক মাধ্যমে ভুয়া খবর প্রকাশিত করে এক ব্যবসায়ীকে কালিমা লিপ্ত করার চেষ্টার অভিযোগ। এই অভিযোগটি করেছেন কৃষ্ণ সাহা নামে এক ব্যক্তি। তিনি বিশালগড়ের বাসিন্দা। তিনি টিআর ০৭ এ ১৮৩৪ নম্বরের একটি গাড়ি বিক্রি করেছেন। গাড়িটি বিক্রির পর সেই গাড়ি দিয়ে নেশা দ্রব্য প্রচারের ঘটনা সংঘটিত হয় গত ২৭ মার্চ।
আমতলী থানার পুলিশ বাইপাস এলাকায় নাকা চেকিং এর সময় গাড়িটি আটক করে ৬০ লক্ষাধিক টাকার শুকনো গাঁজা আটক করে। পুলিশ যথারীতি গাড়ি চালককে জালে তুলেছে। কিন্তু গাড়ি চালকের পরিবারের পক্ষ থেকে কিছু ভুয়া সংবাদমাধ্যম দ্বারা প্রচার করেছে এই ঘটনার সঙ্গে নাকি গাড়ির মালিক কৃষ্ণ সাহা জড়িত। কিন্তু এ খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। বর্তমানে গাড়িটির মালিক কৃষ্ণ সাহা নয়।
ঘটনার আগেই গাড়িটি বিক্রি করা হয়েছিল। এর এফিডেভিট কৃষ্ণ সাহার কাছে রয়েছে। এই নেশা সামগ্রী পাচারের সঙ্গে কৃষ্ণ সাহা জড়িত নয় বলে সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন শনিবার।তিনি আরো জানান, এ ধরনের ঘটনার সাথে তিনি কখনো জড়িত ছিলেন না এবং আগামী দিনেও থাকবেন। পরিবহন দপ্তরের নিয়ম মেনে তিনি গাড়ি বিক্রি করেছিলেন। গাড়ি বিক্রির পর সেই গাড়ি দিয়ে কি হচ্ছে না হচ্ছে সেটা কোনোভাবেই পুরনো মালিক অর্থাৎ কৃষ্ণ সাহা জানার কথা নয়।








