অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের নয় দফা দাবিতে ডেপুটেশন

প্রগতি ত্রিপুরা, ২৯ এপ্রিল, ২০২৬: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা বুধবার স্বামী বিবেকানন্দ ময়দান থেকে দীর্ঘ পথ অতিক্রম করে সচিবালয়ে যায়। মিছিলটি হয় ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সংঘের পক্ষ থেকে। মিছিলটি দীর্ঘ পথ অতিক্রম করে স্বামী বিবেকানন্দ ময়দান সংলগ্ন এলাকায় পৌঁছাতেই পুলিশ মিছিল আটকে দেয়।

তারপর সার্কেল হাউস এলাকায় তারা বিক্ষোভ দেখায়। মূলত তাদের দাবি, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের চাকরিতে সরকারি স্বীকৃতি প্রদান করে নিয়মিত করণ করা, উচ্চ আদালতের রায় অনুযায়ী গ্র্যাচুয়িটি প্রদান করা, মহার্ঘ ভাতা প্রদান করা। এই ৯ দফা দাবিকে সামনে রেখে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা।

ইতিপূর্বেও একবার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেছে। পাশাপাশি সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন।

Leave a Comment