ডেপুটেশন প্রদান করল অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ঐক্য সমিতি

প্রগতি ত্রিপুরা, ২৮ এপ্রিল, ২০২৬: সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা ঐক্য সমিতির। ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে এইদিন অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকারা দপ্তরের অধিকর্তার কার্যালয়ে গিয়ে দপ্তরের অধিকর্তার হাতে স্মারক লিপি তুলে দেন।

৯ দফা দাবি গুলির মধ্যে প্রধান দাবি হল নিয়মিতকরণ এবং নিয়মিতকরণ সাপেক্ষে সম কাজে সম বেতন প্রদান করা। এই ৯ দফা দাবিকে সামনে রেখে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছে অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকারা। ইতিপূর্বেও একবার অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকারা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেছে।

Leave a Comment