অনলাইন ডেস্ক, ২৭ এপ্রিল, ২০২৬: বিশালগড়ে ঠিকেদারের বাড়িতে গুলি চালানোর ঘটনায় মূল অভিযুক্ত রনবীর দেবনাথ গ্রেপ্তার বিশালগড় আদালত চত্বর থেকে। ২০ মার্চ বিকালে বিশালগড়ের নেতাজিনগর এলাকার বাসিন্দা পেশায় ঠিকেদার অনুপ কুমার সাহার বাড়িতে গিয়ে মোটা অঙ্কের অর্থ দাবি করে পিস্তল উচিয়ে প্রান নাশের হুমকি দিয়ে আসে রনবির দেবনাথ সহ তার সাঙ্গপাঙ্গরা।
পড়ে রাতের বেলায় দফায় দফায় দুইবার ঠিকেদার অনুপ কুমার সাহার বাড়িতে গুলি চালায় রনবির দেবনাথ ও তার সাঙ্গপাঙ্গরা। এই নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় এলাকায়। মামলা দায়ের হয় বিশালগড় থানায়। পরবর্তী সময় পুলিশ ঘটনার তদন্তে নেমে রনবির দেবনাথের কয়েকজন সাঙ্গপাঙ্গকে গ্রেপ্তার করে। কিন্তু পলাতক ছিল রনবির দেবনাথ।
অবশেষে সোমবার বিশালগড় আদালত চত্বর থেকে মূল অভিযুক্ত রনবির দেবনাথকে পুলিশ জালে তুলতে সক্ষম হয়। তবে এইদিন রনবির দেবনাথকে আদালত চত্বর থেকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিসকে যথেষ্ট কাল ঘাম ছুটাতে হয়। কারন রনবির দেবনাথ গ্রেপ্তারি এড়াতে একটা সময় পুলিশের সাথে ধস্তাধস্তিতে লিপ্ত হয়ে পড়ে। যদিও শেষ পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।







