অনলাইন ডেস্ক, ২৭ এপ্রিল, ২০২৬: নেশা বিক্রেতাদের ধরতে গিয়ে সেখানে আক্রান্ত হল পুলিশ ! দক্ষিণ মধুপুর স্কুলটিলা এলাকায় নেশা বিক্রেতাদের আটক করতে গিয়ে এএসআই মমিনুর রহমান আক্রান্তের মামলায় দুই জন মহিলা সহ ৩ জনকে আটক করে মধুপুর থানার পুলিশ। তারা হল প্রীতম দেববর্মা, খাইতি দেববর্মা ও মালতি দেববর্মা। অভিযুক্ত মহিলাদের বিশালগড় মহিলা থানার হেফাজতে রাখা হয়েছে।







