অনলাইন ডেস্ক, ২৭ এপ্রিল, ২০২৬: ট্রাফিক ইন্সপেক্টর মুক্তা ঘোষের বিরুদ্ধে পূর্ব আগরতলা থানায় ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা ই-রিক্সা শ্রমিক সংঘ। ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা ই-রিক্সা শ্রমিক সংঘের সদস্য সদস্যারা এইদিন পূর্ব আগরতলা থানায় গিয়ে ডেপুটেশান প্রদান করেন।
ত্রিপুরা ই-রিক্সা শ্রমিক সংঘের নেতৃত্বরা জানান ট্রাফিক ইন্সপেক্টর মুক্তা ঘোষ প্রতিনিয়ত পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় অটো চালকদের হয়রানী করে আসছে। ই-রিক্সা শ্রমিকদের অটো আটক করে তিনি দুই হাজার টাকা, তিন হাজার টাকা করে জরিমানা করে। কিন্তু কোন রসিদ প্রদান করেন না।







