কংগ্রেস সংগঠন সৃজন অভিযান কর্মসূচি হাতে নিয়েছে।

প্রগতি ত্রিপুরা, ২৬ এপ্রিল, ২০২৬: কংগ্রেস সংগঠন সৃজন অভিযান কর্মসূচি হাতে নিয়েছে। রবিবার দুপুরে প্রদেশ কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী তথা সর্বভারতীয় কংগ্রেস নেত্রী ড. বিজয়লক্ষ্মী সাধু। তিনি বলেন কংগ্রেসের সংগঠন সৃজন অভিযান কর্মসূচির অঙ্গ হিসেবে তিনি প্রত্যেকটি ব্লকে এবং প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে গিয়ে মানুষের সঙ্গে কথা বলবেন।

নেতৃত্ব তৈরি করবেন। কারণ এই দেশকে স্বাধীন করতে দেশবাসীকে নিয়ে ভূমিকা নিয়েছে কংগ্রেস। কিন্তু বর্তমানে দেশের অবস্থা এতটাই খারাপ করেছে বিজেপি নেতৃত্বাধীন সরকার, যে দেশের সংবিধান সংকটে পড়েছে। পার্লামেন্ট এমন একটা প্লাটফর্ম যেখানে জনগণ প্রতিনিধিদের পাঠায় আওয়াজ তোলার জন্য। অথচ সেই পার্লামেন্টে পর্যন্ত জনপ্রতিনিধিরা আওয়াজ তুলতে পারছেন না। তাই মানুষ যাতে কংগ্রেস দলকে গুরুত্ব দেয় তার জন্য এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

Leave a Comment