মহিলা সংরক্ষণ বিলের প্রতিবাদ করায় বিজেপি-র আক্রোশ মিছিল

প্রগতি ত্রিপুরা, ২৫ এপ্রিল, ২০২৬। মহিলা সংরক্ষণ বিলের প্রতিবাদ করায় শনিবার বিজেপি-র আক্রোশ মিছিল হয় আগরতলা শহরে। রবীন্দ্র শত বার্ষিকী ভবনের সামনে থেকে বিরোধী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এক আক্রোশ মিছিল শুরু হয়।

শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে এসে শেষ হয়। তারপর কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কুশপুত্তলিকা দাহ করেন।

মিছিলে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী সহ অন্যান্যরা।

মুখ্যমন্ত্রী বলেন, লোকসভা ও বিধানসভাগুলিতে মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণ।

এই বিলের নাম ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’। ভোটাভুটি চলাকালীন বিলটির পক্ষে ২৯৮ টি ভোট পড়লেও বিপক্ষে পড়ে ২৩০ টি।

দুই-তৃতীয়াংশ সমর্থন না মেলায় শেষ পর্যন্ত পাশ করানো যায় নি বিলটি। এর তীব্র প্রতিবাদ জানিয়ে আজকের মিছিল। বিরোধীরা বিলের সমর্থন না করে অবিচার করেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment