জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় আহত এক!

প্রগতি ত্রিপুরা, ২৫ এপ্রিল, ২০২৬। শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় বাইক দুর্ঘটনায় আহত এক যুবক। আহত যুবক বেতাগা এলাকার বিকির্ন বৈদ্য পাড়ার বাসিন্দা অনুপম সরকার।

ঘটনার বিবরনে জানা যায়, শুক্রবার রাত্র আনুমানিক ১টা ৪৫ মিনিট নাগাদ শান্তির বাজার দমকল বাহিনীর নিকট খবর আসে শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে টি আর ০৮ এইচ ৫২১৩ নাম্বারের বাইক সহ এক যুবক রাস্তার পাশে পরে রয়েছে।

এই খবর পাওয়ার পর শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসে।

জানা যায়  বৈশাখী মেলা থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটে তা নিয়ে রয়ে গেছে প্রশ্নচিহ্ন। দুর্ঘটনার সঠিক কারন জানতে তদন্তে নেমেছে পুলিশ। অবl

Leave a Comment