প্রগতি ত্রিপুরা, ২৩ এপ্রিল, ২০২৬: সোনামুড়া-আগরতলা সড়ক অবরোধ সোনামুড়া নগর পঞ্চায়েতের ধলিয়াই মাস্টারপাড়া এলাকার কৃষকদের। একদিকে হাসফাস গরম। অপরদিকে পানীয় জল ও সেচের জলের সঙ্কট। সেচের জলের জন্য পাম্প মেশিন থাকলেও বছরের বেশিরভাগ সময়ই সেই মেশিন বিকল হয়ে থাকে।
ফলে প্রতিনিয়ত সমস্যার পড়তে হয় এলাকার প্রায় ৬০ থেকে ৭০ জন কৃষককে। সেই সমস্যা থেকে মুক্তি পেতে বৃহস্পতিবার সকালে সড়ক অবরোধে সামিল হয় ভোক্ত ভোগীরা। ঘটনা সোনামুড়া নগর পঞ্চায়েতের ধলিয়াই মাস্টারপাড়া এলাকায়। সোনামুড়া-আগরতলা সড়ক অবরোধে সামিল হয় এইদিন ভুক্ত ভোগীরা। প্রায় ২ ঘন্টা ধরে চলে এই অবরোধ।
সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সোনামুড়া থানার ওসি। পরবর্তী সময় ঘটনাস্থলে ছুটে যান সোনামুড়া নগর পঞ্চায়েতর ভাইস চেয়ারপার্সন শাহাজান মিয়া ও সেচ দপ্তরের মেলাঘর সাবডিভিশনের এস.ডি.ও সঞ্জীব সাহা। পরে তারা আগামী ১ সপ্তাহের মধ্যে ভুক্ত ভোগীদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর সড়ক অবরোধকারিরা সড়ক অবরোধ মুক্ত করে দেয়।








