প্রগতি ত্রিপুরা, ২৩ এপ্রিল, ২০২৬: ত্রিপুরা এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট হাব প্রোগ্রামের অধীনে বৃহস্পতিবার আগরতলায় একটি রোডশোর আয়োজন করা হয়। রোডশোটি ইন্দ্রনগর, জিবি বাজার থেকে শুরু করে এমবিবি কলেজ গোলবাজার মোটরস্ট্যান্ড – অভয়নগর ইত্যাদি এলাকা ঘুরে পুনরায় শিল্প ও বাণিজ্য দপ্তরের অধীন ত্রিপুরা এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট হাবে এসে শেষ হয়।
এই রোড শোর উদ্দেশ্য হলো উদ্যোক্তা সচেতনতা বৃদ্ধি করা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের উন্নয়নে সহায়তা করা এবং উচ্চাকাঙ্ক্ষী উদ্যোক্তা, স্টার্টআপ ও যুবকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প ও উদ্যোগ সংক্রান্ত তথ্য প্রচার করা।








