বিশ্ব বই ও কপিরাইট দিবস উদযাপন।

প্রগতি ত্রিপুরা, ২৩ এপ্রিল, ২০২৬: ২৩ এপ্রিল বিশ্ব বই ও কপিরাইট দিবস। স্পেনের লেখক ভিসেন্ত ক্লাভেল আন্দ্রেস ১৯২৩ সালে প্রথম বিশ্ব বই ও কপিরাইট দিবস পালন শুরু করেন।পরে ১৯৯৫ সালে ইউনেস্কো একে আন্তর্জাতিক স্বীকৃতি দেয় । এই দিনটি বই পড়া, প্রকাশনা এবং মেধা স্বত্ব বা কপিরাইট সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্বজুড়ে উদযাপিত হয় ।

‘শেক্সপিয়র ও সার্ভান্তেসের মতো মহান লেখকদের স্মরণে এই দিনটি বেছে নেওয়া হয়েছে, যার মূল উদ্দেশ্য হলো বইয়ের শক্তিকে উদযাপন করা । ভাবনস ত্রিপুরা বিদ্যামন্দিরের ছাত্রছাত্রীরা আজকের দিনটি পালন করে। ছাত্রছাত্রীরা নিজেরা আজ বই পড়ে এবং অন্যদেরকে বই পড়ার জন্য উৎসাহিত করতে বিশেষ বার্তা প্রদান করে।

প্রসঙ্গত বর্তমান যুবসমাজ সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে পড়ছে বইয়ের প্রতি দিন দিন তাদের পরিহার প্রকাশ পাচ্ছে। ফলে পড়ার বই বাদে অন্যান্য বই পড়ে এরকম ছাত্র-ছাত্রীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। সেদিকে লক্ষ রেখে আজকের দিনটির গুরুত্ব অপরিসীম। বর্তমান প্রজন্ম যেন বউয়ের প্রতি আসক্ত হয় সেদিকের লক্ষ্য রেখে আজকের দিনটি তারা পালন করে।

Leave a Comment