মহিলা সংরক্ষণ সংশোধনী বিল-২০২৬ সংসদে পাশ হতে দেয় নি ইন্ডিয়া জোট, বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

প্রগতি ত্রিপুরা, ২৩ এপ্রিল, ২০২৬: মহিলা সংরক্ষণ বিল-২০২৩ ভারতের ইতিহাসের একটা বৈপ্লবিক অধ্যায়। এই বিলের মূল উদ্দেশ্যে লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ সুনিশ্চিত করা। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে নয়া সংসদ ভবনে বিশেষ অধিবেশনের মধ্যদিয়ে এই বিলটি পাশ করানো হয়। সংবিধানের ১২৮ তম সংশোধনী বিল ছিল এই বিলটি।

বিলটি লোকসভা ও রাজ্য সভায় পাশের পর রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্যদিয়ে ১০৬ তম সংবিধান সংশোধনী আইন হিসাবে স্বীকৃতি পায়। তার পূর্বে একাধিকবার এই বিলটি পাশ করানোর চেষ্টা করা হয়। কিন্তু বিলটি সেই সময় পাশ হয় নি। অবশেষে ২০২৩ সালে বিলটি পাশ হয়। এই আইনের মেয়াদ কাল দেওয়া হয়েছে ১৫ বছর। পরবর্তী সময় চাইলে এই আইনের মেয়াদ বৃদ্ধি করা যাবে।

২০২৩ সালে এই বিলটি পাশের পর কিছু ত্রুটি নজরে আসে। তাই ২০২৬ সালের এপ্রিল মাসে সংশোধনের পর পুনঃরায় সংশোধনী বিল হিসাবে এই বিলটি সংসদে পেশ করা হয়। কিন্তু ইন্ডিয়া জোট এই বিলটিকে পাশ হতে দেয় নি। ইন্ডিয়া জোট মহিলাদের অপমান করেছে। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

Leave a Comment