অনলাইন ডেস্ক, ২২ এপ্রিল, ২০২৬: আবারো দুঃসাহসিক চুরি কুমারঘাটের সোনাইমুড়ী এলাকায়। এলাকা জুড়ে চাঞ্চল্য ! পুলিশের ভূমিকায় একরাশ ক্ষোভ!! জানা গেছে মঙ্গলবার রাতে কুমারঘাট থানার অন্তর্গত সোনাইমুড়ি গ্রাম পঞ্চায়েতে 2 নং ওয়ার্ডের বাসিন্দা মদনমোহন দাসের ঘরে চোরের দল হানা দিয়ে ঘর থেকে নগদ অর্থ স্বর্ণালংকার সহ ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
জানা যায় এই এলাকায় চড়ক মেলা চলছিল। বাড়ির লোকজন মিলে সবাই চড়ক মেলাতে যায় বাড়িতে কোনো লোক না থাকার সেই সুযোগকে কাজে লাগিয়ে চুরের দল হানা দিয়ে এই কাণ্ড করে যায়। বাড়ির মালিক মদনমোহন দাস পেশায় দিনমজুর। এই ঘটনা নিয়ে কুমারঘাট থানায় বুধবার একটি লিখিত মামলা দায়ের করা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে।








