গাড়ীর ধাক্কায় নিহত এক ব্যক্তি!

অনলাইন ডেস্ক, ২২ এপ্রিল, ২০২৬: ঘটনার বিবরনে জানাযায় বুধবার বিকেলবেলায় জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে এক পথ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় প্রান হারালো ভূষন দাস নামে এক ব্যক্তি।

স্থানীয় লোকজনের কাছথেকে প্রাপ্ত খবর অনুযায়ী মুহুরীপুর শঙ্গর পুরের বাসিন্দা ভূষন দাস ( ৬০ ) কাকুলিয়া এলাকা থেকে কাজসেরে বাইসাইকেলে করে ঘরে ফেরার পথে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে জাতীয় সড়কে শান্তির বাজার থেকে সাব্রমগামী টি আর ০৮ ই ০৬৮৩ নাম্বারের একটি বলেরুগাড়ী ভূষন দাসকে সজোরে ধাক্কাদিয়েচলেযায়।

এতেকরে ভূষন দাস জাতীয় সড়কে ছিটকে পরেগিয়ে ঘটনাস্থলে মৃত্যুবরনকরে। ঘটনার খবরপেয়ে জোলাইবাড়ী দমকলবাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিতহয়ে ভূষন দাসকে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়েগেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ভূষন দাসকে মৃতবলে ঘোষনাকরে।

আগামীকাল মৃতদেহ ময়নাদন্তের পর পরিবারের লোকজনের হাতেতুলে দেওয়াহবে। ভূষন দাসের অস্বাভাবিক মৃত্যুর সঠিক কারন জানতে তদন্তে নেমেছে বাইখোড়া থানার পুলিশ। ভূষন দাসের মৃত্যুর খবর ছরিয়ে পরতে সমগ্র জোলাইবাড়ী এলাকা জুরে শোকের ছায়া নেমেএসেছে।

Leave a Comment