ডেপুটেশন প্রদান করলো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকরা

অনলাইন ডেস্ক, ২২ এপ্রিল, ২০২৬: বুধবার আগরতলা উজান অভয়নগর এলাকার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে ডেপুটেশন প্রদান করল অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা। মূলত নয় দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়। উচ্চ আদালতের নির্দেশ মেনে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের গ্র্যাচুয়েটি প্রদান করা, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের নিয়মিতকরণ করা, তাদের জন্য পেনশন চালু করা, তাদের জন্য মহার্ঘ ভাতা প্রদান করা।

এই দাবিগুলি অবিলম্বে পূরণ করার জন্য স্মারকলিপিটি তুলে দেন দপ্তরের অধিকর্তার উদ্দেশ্যে। নাহলে আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুশিয়ারি দেন তারা। উল্লেখ্য, এই দাবিগুলি অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের দীর্ঘদিনের। সরকার পূরণ করতে দাবি করছে তারা। আদতে এই দাবিগুলি কতটা পূরণ হবে সেটাই এখন প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment