অনলাইন ডেস্ক, ২২ এপ্রিল, ২০২৬: ২২ এপ্রিল লেনিনের জন্মদিন। বুধবার দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপন করা হয় সিপিআইএমের রাজ্য কার্যালয়ে। এদিন লেলিনের ১৫৭ তম জন্মদিন পালন করা হয়। উপস্থিত ছিলেন বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে সহ অন্যান্যরা।
বামফ্রন্টের আহবায়ক মানিক দে বলেন, বিপ্লবী আদর্শের উপর জীবন উৎসর্গ করেছেন লেনিন। তাই দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপন করা হয়।








