অনলাইন ডেস্ক, ২২ এপ্রিল, ২০২৬: মুখ্যমন্ত্রী আসার আগে স্বদলীয় নেত্রীর বাড়ি ও দোকান ভাঙচুর এর অভিযোগ বিধায়ক তফাজ্জল হোসেনের বিরুদ্ধে। ঘটনা বক্সনগর দয়াল পাড়া এলাকায়। অভিযোগ, বুধবার সিপাহীজলা জেলা সফরে যাওয়ার জন্য অগ্রিম প্রস্তুতি নিতেই বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তোফাজ্জল হোসেন এক নাটক মঞ্চ তৈরি করতে উঠে পড়ে লাগেন।
দয়াল পাড়া এলাকায় গিয়ে মহামায়া নামে এক জনজাতি মহিলার বাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাংচুর চালায় এবং দোকানের জিনিসপত্র নষ্ট করে বলে অভিযোগ উঠে বিধায়কের বিরুদ্ধে। পরবর্তী সময় সামাজিক মাধ্যমে এই অভিযোগ ছড়িয়ে পড়ে। তবে ঘটনার সত্যতা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। খবর লেখা পর্যন্ত বিধায়কের কাছ থেকে কোন রকমের ষ্পষ্টিকরণ পাওয়া যায়নি। এদিকে দলীয় সূত্রে খবর বিধায়ককে পরিকল্পিতভাবে ফাঁসানোর জন্য মথার পক্ষ থেকে এ ধরনের অভিযোগ তোলা হয়েছে।








